
এই গ্রীষ্মে অফিসে ফিরতে চান না এমন গুগল কর্মীরা একটি দুর্দান্ত হোম অফিসের জন্য কেনাকাটা শুরু করতে পারেন।
মঙ্গলবার টেক জায়ান্ট কোম্পানিটি বলেছে, আগামী ৬ জুলাই থেকে তারা কর্মীদের অফিসে ফিরে আসতে দেওয়া শুরু করবে এবং গ্রীষ্মের শেষের দিকে ও শরতের শুরুর দিকে ধীরে ধীরে অফিসে কর্মীদের উপস্থিতি বাড়িয়ে তুলবে। আর যারা হোম অফিস বেছে নেবে তাদের স্ট্যাডিং ডেস্ক এবং এরগনোমিক চেয়ারের মতো হোম অফিসের প্রয়োজনীয় আসবাব কেনার জন্য ১০০০ ডলার পর্যন্ত ব্যয় করার অনুমতি দেবে কোম্পানিটি।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় গুগলের সকল কর্মীরা বর্তমানে বাসায় বসে কাজ করার সুবিধা পাচ্ছেন। তবে আগামী ১০ জুলাই অফিস খোলার পরে ১০ শতাংশ কর্মী অফিসে ফিরবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক অফিস মেমোতে বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৩০ শতাংশ কর্মীকে অফিসে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
গত সপ্তাহে ওয়্যার্ড ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাত্কারে পিচাই জানিয়েছেন, তিনি প্রত্যাশা করেন না যে গুগল ফিজিক্যাল অফিস বাদ দেবে, যা কর্মীদের নানা ধরনের সুযোগ সুবিধার জন্য বিখ্যাত।
গুগলের প্রধান নির্বাহী আরো বলেছেন, ‘সকল পরিস্থিতিতে আমি আশা করি যে, কর্মীদের একত্রিত করার জন্য ফিজিক্যাল অফিস প্রয়োজন। সুতরাং কিছুটা সংশোধন আনার পরেও আমি মনে করি না যে, আমাদের পদক্ষেপটি ইস্যু হতে চলেছে।’
অন্যদিকে সোশ্যাল জায়ান্ট ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি এক ঘোষণায় বলেছেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ফেসবুকের প্রায় অর্ধেক কর্মী বাড়িতে বসে কাজ করতে পারবেন। এছাড়া নির্দিষ্ট কিছু কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়া শুরু করবে ফেসুবক।
এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেছেন, তাদের কিছুসংখ্যক কর্মীদের আর অফিসে আসতে হবে না। তারা বাসায় থেকে কাজ করতে পারবেন।
- ১শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ২গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৩বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৪সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৫অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৬ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৭আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৮গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৯৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ১০৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত