
চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। তবে দলের বাকি ফুটবলারদের ছাপিয়ে সবার নজর এখন ইনজুড়িতে থাকা লিওনেল মেসির দিকে।
শুক্রবার (০৫ জুলাই) ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টাইন এই তারকা পুরোপুরি ফিট হয়ে খেলতে পারবেন কীনা, তা নিয়ে অনিশ্চয়তায় লিওনেল মেসি।
কোপা আমেরিকায় চিলির বিপক্ষে খেলার সময় চোটে পড়েন মেসি। অস্বস্তিকে সঙ্গী করেই সেদিন খেলেন তিনি। মেসিকে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে মরিয়া আর্জেন্টিনা দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। এখন কোয়ার্টার ফাইনালেও মেসির পুরো ৯০ মিনিটে খেলা নিয়ে আছে শঙ্কা।
কোয়ার্টার ফাইনালে দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়কে মাঠে পেতে মরিয়া স্কালোনি। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন মেসি। বল নিয়ে অনুশীলনেও দেখা গেছে তাকে।
ইকুয়েডরের বিপক্ষে মেসিকে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি স্কালোনি। যদি কোনো কারণে মেসিকে শুরু থেকে খেলানো সম্ভব না হয় সেক্ষেত্রে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন কোচ।
এএন
- ১নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ২এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৩র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৪আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৫কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৬বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৭কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১০এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ১০ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত