
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটিতে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। রোববার (৭ জুলাই) সকাল ৭টার ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে ভোর ৪টায় কলম্বিয়া-পানামা ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সেলেসাও বাহিনী।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাতে পরাশক্তি হিসেবে ব্রাজিলের ওপরে চাপ আরও বেড়েছে। যেখানে চিন্তার ভাঁজ তৈরি করেছে ব্রাজিলের বাজে ও উরুগুয়ের উড়ন্ত ফর্ম। উরুগুয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে। ব্রাজিলের জয় ছিল মাত্র ১টি, বাকি ২ ম্যাচে ড্র।
মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেওয়ার পরে ১৩ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে উরুগুয়ে। অন্যদিকে কোস্টারিকা ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করা ব্রাজিল কতটা সফল হতে পারবে এই ম্যাচে, সেটি নিয়েও রয়েছে সংশয়। দরিভাল জুনিয়রকে ব্রাজিল দলের জন্য আনা হয়েছে একটি নতুন যুগের সূচনা করতে। কিন্তু তার হাত ধরে জাত ফুটবলের প্রদর্শনী দেখাতে পারেনি দলটি। যদিও ৬২ বছর বয়সী এই কোচ এখনো হারের সাক্ষী হননি। তবে যেভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল সেটি নিয়ে শঙ্কা রয়েছে।
এ দিকে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। তাতে আরও সংশয় যোগ হয়েছে। গেল বছরের অক্টোবরে এই উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমার জুনিয়রও হার দেখেছিলেন। অবশ্য চোট নিয়ে দলের এই বড় তারকা মাঠ ছেড়েছিলেন খেলা শেষ হওয়ার আগে।
এবার তো চোটের কারণে পুরো টুর্নামেন্টেই নেই নেইমার। তাতে মরার ওপরে খাঁড়ার ঘা দশা হয়েছে ব্রাজিলের। বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা, সেটি শোচনীয়। আগামীকালের ম্যাচে জয় তুলে নিতে পারলে সেখানে কিছুটা স্বস্তি মিলবে। নাহলে বাঁচা-মরার ক্ষণ থেকে ব্রাজিল কেবল হতাশা নিয়েই ফিরবে।
এএন
- ১কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ২নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৩এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৪চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৫ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৬১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৭নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৮সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ৯ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ১০এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’





পাঠকের মতামত