
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটিতে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। রোববার (৭ জুলাই) সকাল ৭টার ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে ভোর ৪টায় কলম্বিয়া-পানামা ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সেলেসাও বাহিনী।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাতে পরাশক্তি হিসেবে ব্রাজিলের ওপরে চাপ আরও বেড়েছে। যেখানে চিন্তার ভাঁজ তৈরি করেছে ব্রাজিলের বাজে ও উরুগুয়ের উড়ন্ত ফর্ম। উরুগুয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে। ব্রাজিলের জয় ছিল মাত্র ১টি, বাকি ২ ম্যাচে ড্র।
মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেওয়ার পরে ১৩ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে উরুগুয়ে। অন্যদিকে কোস্টারিকা ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করা ব্রাজিল কতটা সফল হতে পারবে এই ম্যাচে, সেটি নিয়েও রয়েছে সংশয়। দরিভাল জুনিয়রকে ব্রাজিল দলের জন্য আনা হয়েছে একটি নতুন যুগের সূচনা করতে। কিন্তু তার হাত ধরে জাত ফুটবলের প্রদর্শনী দেখাতে পারেনি দলটি। যদিও ৬২ বছর বয়সী এই কোচ এখনো হারের সাক্ষী হননি। তবে যেভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল সেটি নিয়ে শঙ্কা রয়েছে।
এ দিকে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। তাতে আরও সংশয় যোগ হয়েছে। গেল বছরের অক্টোবরে এই উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমার জুনিয়রও হার দেখেছিলেন। অবশ্য চোট নিয়ে দলের এই বড় তারকা মাঠ ছেড়েছিলেন খেলা শেষ হওয়ার আগে।
এবার তো চোটের কারণে পুরো টুর্নামেন্টেই নেই নেইমার। তাতে মরার ওপরে খাঁড়ার ঘা দশা হয়েছে ব্রাজিলের। বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা, সেটি শোচনীয়। আগামীকালের ম্যাচে জয় তুলে নিতে পারলে সেখানে কিছুটা স্বস্তি মিলবে। নাহলে বাঁচা-মরার ক্ষণ থেকে ব্রাজিল কেবল হতাশা নিয়েই ফিরবে।
এএন
- ১বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ২কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৫এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৬এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ৭৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৮নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- ৯মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কায় নিহত ২
- ১০সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ১রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত