
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টর ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেইসঙ্গে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। আগেই জানিয়েছিলেন ইউরোর পর অবসরে যাবেন তিনি। এবার নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রুস।
পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা এবং তোমাকে স্বাগত। বিদায়।’
গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী এ জার্মান থেলোয়ার। এবার শেষ হলো তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার।
তিনি জানান, তো, এই পর্যন্তই। তবে বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে, আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না।
ক্যারিয়ারে অনেক ট্রফি জিতলেও, কখনও ইউরোয় শিরোপার স্বাদ পাননি তিনি। আসরের শুরুতে দারুণ পারফরম্যান্সে আশা জাগালেও শেষ পর্যন্ত সেই অপেক্ষা আর কাটেনি ক্রুসের; স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে বিদায় নিয়েছেন তিনি ও তার দল জার্মানি।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইতিহাসের সেরা মিডফিল্ডারদের একজন ক্রুস। তিনি ধন্যবাদ জানিয়েছেন তার সাফল্যের সঙ্গে জুড়ে থাকা সবাইকে। কৃতজ্ঞতা জানিয়েছেন সমর্থক, ক্লাব, কোচ, বন্ধু এবং পরিবারের সবাইকে।
ক্লাব ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন ক্রুস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি মোট ছয়বার। বায়ার্ন মিউনিখের হয়ে একবার, রিয়ালের জার্সিতে পাঁচবার। বায়ার্নের হয়ে ওই একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি বুন্ডেসলিগা ছাড়াও আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।
এরপর রিয়ালের হয়ে লিগ শিরোপা জিতেছেন চারবার, সঙ্গে আছে আরও অনেক ট্রফি। তার সাফল্যে ভরপুর ক্যারিয়ারের শেষটা হলো জাতীয় দলের হয়ে ১১৪ ম্যাচ খেলার মধ্য দিয়ে।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত