
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামীতে দেশেই টিকা তৈরির প্রত্যাশা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে বিভিন্ন ওষুধ কোম্পানি এরইমধ্যে বেশ কয়েকটি টিকা তৈরি করছে। সরকারিভাবেও করোনা টিকা তৈরি করতে কাজ চলছে।
সোমবার (০৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগিতায় এবং হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘করোনার এক বছরে বাংলাদেশ: সফলতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক বড় বড় ওষুধ কোম্পানি রয়েছে। সেই কোম্পানিগুলোকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে টিকা তৈরি করতেও সংশ্লিষ্ট একটি ল্যাব দরকার। ওষুধ প্রশাসনে একটি ল্যাব আছে। এই ল্যাব বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়। অনুমোদন পেতে আমরা আবেদনও করেছিলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কিছু নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী উন্নত করে এই ল্যাব দিয়েই টিকা উৎপাদন করা হবে।
তিনি আরও বলেন, করোনায় মেডিসিনের কোনো সংকট ছিল না। করোনা চিকিৎসার জন্য রাতারাতি ব্যবস্থা নেওয়া হয়েছে। যে করণে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো করেছি। অনেক দেশে এখনও লকডাউন চলছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায়।
করোনাভাইরাস সংক্রমণে চিকিৎসা সেবা নিতে গিয়ে ভ্যান্টিলেটরেই বেশির ভাগ মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে করোনাভাইরাসের শুরুর দিকে আমাদের অনেক ব্যর্থতা ছিল। আমরা ভাইরাসটিকে বুঝতে পারিনি। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় শুরুতে বলা হয়েছে ভ্যান্টিলেটর বেশি কার্যকরী, আমরা ভ্যান্টিলেটরের ব্যবস্থা করলাম। পরে দেখা গেলো ভ্যান্টিলেটরেই বেশির ভাগ মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি কাজ করেছে হাইপো নেজাল ক্যানোলা। রাতারাতি আমরা সেগুলোর ব্যবস্থা করেছি। আমরা দ্রুতই আইসোলেশনের ব্যবস্থা করেছি। বসুন্ধরায় তিন হাজার বেডের হাসপাতাল করে দিয়েছি।
আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন, স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. এহতেসামুল হক, ডা. মোহাম্মদ শহিদুলাহ প্রমুখ।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ১০ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা





পাঠকের মতামত