প্রকাশিত: মার্চ ১০, ২০২১ ১১:৫৬ এএম
Beautifully crafted traditional Indian gold jewellery for women. The ornaments are known as bangles worn to hands and made up of 22 carat gold.

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ২ হাজার ৪১ টাকা; যা আজ বুধবার (১০ মার্চ) থেকে বাজারে কার্যকর হবে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ১৫০ দশমিক ৪০ টাকা। ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৫ হাজার ৯৫৯ দশমিক ৯২ টাকা। মঙ্গলবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৭ হাজার ২১১ দশমিক ৯২ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা। ভরিতে কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৬ হাজার ৮৮৯ দশমিক ২৮ টাকা। মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৪৮ হাজার ৯৩০ দশমিক ৪৮ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

স্বর্ণের দাম কমানোর ফলে দেশের বাজারে জুয়েলারি ব্যবসার অচলাবস্থা অনেকটাই কেটে যাবে বলেও মনে করে বাজুস।

চলতি মাসেই একবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ স্বর্ণের দাম বাড়ে গত ৩ মার্চ। তখন স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমে। এতে ২২ ক্যারেটের ভরি প্রতি সর্বোচ্চ দাম ছিল ৭১ হাজার ১৫০ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...