প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ ৬:২০ পিএম , আপডেট: জুলাই ২৯, ২০২৪ ৭:৩৭ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-৩৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে “ফর্টেস বোর্ডরুমস : দ্য ইম্প্যাক্ট অব কো-অপ্টড বোর্ডস অন অ্যান্টি-টেকওভার প্রোভিশন ইন ইউএস ফার্মস” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওমানের কলেজ অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টাডিজ এর একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ দুলাল মিয়া।

প্রবন্ধটি লিখেছেন ড. মোহাম্মাদ দুলাল মিয়া ও যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি’র একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রাশেদুল হাসান।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ তারেক এর সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মোঃ নুরুল কবির।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইসিএম-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ‘বাংলাদেশের রং’ শীর্ষক ...

হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ...

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ

‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ...

বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ ...

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...