প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪ ৬:১৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দূর্বিসহ শাসনের বিরুদ্ধে ছাত্র- জনতার শক্তিতেই বাংলাদেশের মাটিও মানুষের মুক্তি অর্জিত হয়েছে। স্বৈরাচারী সরকারের পত ঘটনানোর মধ্যদিয়ে ছাত্ররা বাংলাদেশ কুতুব মুক্তির পাশাপাশি মাটি ও মানুষের অধিকার ফিরে এসেছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে নরসিংদীর ঘোড়াশালে স্বৈরাচারী সরকারের পতনে শান্তি মিছিল ও শোডাউনে উপস্থিত থেকে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয় শোভাযাত্রায়। মোটরসাইকেল ও গাড়ী বহরটি ঘোড়াশাল থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চরনগরদীস্থ বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার আহব্বান জানিয়ে তিনি আরো বলেন, নিয়ম-নীতি এবং শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। অচিরেই বাংলাদেশে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিংক: ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন

পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী (ফটোগ্রাফার) খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ...

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

‎বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব ...