
ফেসবুকের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন রাতুলের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখায় চব্বিশ ঘন্টার মধ্য কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের এ মানববন্ধনে একত্বতা ঘোষণা করেন কয়রা সরকারি মহিলা কলেজ ও কপোতাক্ষ কলেজের শিক্ষকবৃন্দ এবং কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসিন আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছাফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াহিয়া জিসান, কপোতাক্ষ কলেজের শিক্ষার্থী তুহিন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আবু তালহা, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুছ সাকিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফউজ্বামান উজ্জ্বল, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার আড়ালে তরিক লিটু ও আবির হোসেন তথাকথিত কয়রা সাংবাদিক ফোরাম নামে একটি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে এলাকায় মানুষকে জিম্মি করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করত।
এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তাদের এই নীতি-নৈতিকতা পরিপন্থি কাজের বিরোধিতা করে ৯ তারিখে বিবৃতি দিয়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে।এখন তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
ইতিপূর্বে তারিক লিটুকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে অপসাংবাদিকতার দায়ে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া গত ৫ মে কয়রা উপজেলার বিভিন্ন পেশার মানুষ তাদের হয়রাণি থেকে রক্ষা পেতে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে
- ১খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৪ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৫রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৬ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৭রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৮কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৯আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ১০শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৩আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৪কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত