প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ৭:০২ পিএম

ফেসবুকের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন রাতুলের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখায় চব্বিশ ঘন্টার মধ্য কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের এ মানববন্ধনে একত্বতা ঘোষণা করেন কয়রা সরকারি মহিলা কলেজ ও কপোতাক্ষ কলেজের শিক্ষকবৃন্দ এবং কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসিন আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছাফুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াহিয়া জিসান, কপোতাক্ষ কলেজের শিক্ষার্থী তুহিন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আবু তালহা, কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরদার জুলফিকার আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুছ সাকিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফউজ্বামান উজ্জ্বল, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার আড়ালে তরিক লিটু ও আবির হোসেন তথাকথিত কয়রা সাংবাদিক ফোরাম নামে একটি ভুঁইফোড় সংগঠন গড়ে তুলে এলাকায় মানুষকে জিম্মি করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করত।

এখন  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তাদের এই নীতি-নৈতিকতা পরিপন্থি কাজের বিরোধিতা করে ৯ তারিখে বিবৃতি দিয়ে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে।এখন তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

ইতিপূর্বে তারিক লিটুকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে অপসাংবাদিকতার দায়ে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া গত ৫ মে কয়রা উপ‌জেলার বি‌ভিন্ন পেশার মানুষ তা‌দের হয়রা‌ণি থে‌কে রক্ষা পে‌তে খুলনা বিভাগীয় ক‌মিশনার বরাবর আবেদন ক‌রেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...