
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা নিয়ে আসছে সেই চেতনা বাস্তবায়ন করতে হবে। আমি তাদের স্যালুট জানাই। এখানে কোন বৈষম্য থাকবে না হিন্দু মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান ধনী গরিব, মেধার কোন বৈষম্য থাকবে না। এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ।
রোববার (১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের মিশনমোড়ে এ সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাইভাই। বৈষম্যহীন নতুন বাংলাদেশকে নিয়ে দীর্ঘ ১৫ বছর ভোটারবিহীন সরকারে থাকা দলই নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। সেই ষড়যন্ত্রকারীদের নির্বাচনে কেউ ভোট দেয়নি। ভোটকেন্দ্রে লোকজন যায়নি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ধর্মের মানুষজন অংশ নিয়েছে নতুন স্বাধীনতা এনেছে। কিন্তু সংখ্যালঘুদের ব্যানারকে ব্যবহার করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। এটি হিন্দু জনগোষ্ঠী বুঝতে পেরেছে। আগামীতে সংখ্যালঘুদের সকল বিষয়ে বরাবরের মতই সহযোগী ও অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু গুরুচরণ রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পূজা উৎপাদন কমিটির সভাপতি হিরা লাল রায়, সম্পাদক, প্রদীপ চন্দ্র, সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র প্রমুখ।
এসময় জেলার পাঁচ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অন্তত ৫ হাজার সদস্য উপস্থিত ছিল।
এসকে
- ১মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ২মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৫রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৮চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৯রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ১০চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন





পাঠকের মতামত