
মেসিও নেই, দি মারিয়াও নেই। তবুও আর্জেন্টিনাকে আটকাতে পারেনি চিলি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রিভারপ্লেটের ঘরের মাঠ এল মনুমেন্টালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটির শুরু থেকেই চিলির উপরে চেপে বসে আর্জেন্টিনা। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা।
চিলির অভিজ্ঞ ফুটবলাররা একাদশে না থাকায় পুরো ম্যাচে তেমন আক্রমণেও যেতে পারেনি তারা। তবে প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণও চালিয়েছে আলভারেজ-মার্টিনেজরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা।
তবে দ্বিতীয় হাফের শুরুতেই (৪৮ মিনিট) আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের ডি বক্সের ডানদিক থেকে নিচু ক্রস করেন আলভারেজ। তা লাউতারো মার্টিনেজ পা লাগাতে না পারলেও ম্যাক অ্যালিস্টার ভুল করেননি। জোড়াল শটে গোল করেন তিনি।
এরপরেও চিলির উপরে চাপ বজায় রাখে স্বাগতিকরা। চিলি ম্যাচে কোন প্রকার প্রতিরোধই তৈরি করতে পারেনি। অপরদিকে মাঝে মাঝেই প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ভয় জাগাচ্ছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে (৮৪ মিনিট) আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
আর বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়ানো সময়ের প্রথম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলো দিবালা। কোপা আমেরিকায় দলে ডাক পাননি দিবালা। এবার মেসির ইনজুরি ও মারিয়ার অবসরের কারণে দলে ডাক পেয়েই বাজিমাত করলেন রোমার এই তারকা।
বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষেই ছিল আর্জেন্টিনা। এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করল আলবিসেলেস্তারা। ৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। আর ৭ ম্যাচে মাত্র এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চিলি।
এম জি
- ১শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ২স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৩চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৪গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৭জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৮ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৯জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ১০১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৭গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর





পাঠকের মতামত