
সহজেই প্রস্তুত করা যায় আবার প্রোটিনের সমৃদ্ধ উৎস, তাই ডিম অনেকের কাছেই প্রিয়। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছেন, এমন মানুষের কাছে ডিম একটু বেশিই প্রিয়। সেলেনিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি ৬, ভিটামিন বি ১২, দস্তা, তামা এবং আয়রন সমৃদ্ধ ডিম বাড়ন্ত শিশু, ক্রীড়াবিদ, যেকোনো অসুস্থতা থেকে সেরে ওঠা ব্যক্তি এবং সাধারণভাবে প্রত্যেকের জন্য আদর্শ হিসাবে বিবেচিত হয়। ডিমকে একটি সম্পূর্ণ খাদ্য বলা যেতে পারে।
ডিম স্বাস্থ্যকর এবং পুষ্টি সরবরাহ করে তবে ডিমে কোলেস্টেরল থাকে। তাই এই প্রশ্ন সবার মনেই আসতে পারে যে, দিনে কতগুলো ডিম খাওয়া আসলে নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, একদিনে একজনের মধ্যে ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল গ্রহণ করা উচিত নয় এবং একটি আস্ত ডিমে প্রায় ৩৭৩ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। হার্টের রোগীদের ডিম খাওয়া কি পুরোপুরি এড়ানো উচিত? যাদের হার্টে কোনো সমস্যা নেই তাদের সম্পর্কে কী বলা যায়? সেসব প্রশ্নের উত্তর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দিনে কতগুলো ডিম খেতে পারবেন?
দিনে একটি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর। এটি পুরুষ এবং নারীর মধ্যে কার্ডিওভাসকুলার সমস্যা বিকাশে কোনো প্রভাব ফেলে না। প্রতিদিন একটি আস্ত ডিম ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তির জন্যও নিরাপদ।
প্রকৃতপক্ষে, প্রতিদিন দু’-তিনটি ডিম খেলে বেশিরভাগ ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বাড়ার সম্ভাবনা খুব বেশি নয়, যদিও এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির জন্য সমস্যা হতে পারে।
গবেষণা
আরও সঠিক তথ্য অনুসন্ধানের জন্য গবেষকরা জনসংখ্যা স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত তিনটি আন্তর্জাতিক গবেষণা বিশ্লেষণ করেছেন। গবেষণার জন্য, ৬টি মহাদেশের ২১টি দেশের বিভিন্ন আয়ের মোট ১,৪৬,০১১ জন ব্যক্তিকে মূল্যায়ন করা হয়েছিল।
ফলাফল
দেখা গেছে যে, দিনে একটি ডিম খাওয়ায় কোনো ক্ষতি নেই। গবেষণায় জড়িত বেশিরভাগ ব্যক্তি প্রতিদিন একটি বা কম ডিম গ্রহণ করেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
উপসংহার
আপনার খাবারের তালিকায় প্রতিদিন একটি ডিম রাখা ভালো। যদি উচ্চ প্রোটিনযুক্ত ডায়েটে থাকেন তবে আপনি তিনটি পর্যন্ত ডিম খেতে পারেন। ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার সমস্যাযুক্ত ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক হওয়া উচিত এবং দিনে একাধিক সম্পূর্ণ ডিম খাওয়া উচিত নয়।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত