প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:৪২ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদকে (স:) ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে  এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক মহাসমাবেশে সভাপতিত্ব করেন। এসময় এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান সাঈদী, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও: আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ বক্তব্য রাখেন। মহাসমাবেশ পরিচালনা করেন এম এম আনোয়ারুল হক, মাও: নূর আলম সাহেব ও মাও: ওমর ফারুক মোল্লা।

সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রায়ের ফাসির দাবি সহ ভারতীয় পন্য বর্জনের হুশিয়ারি দেয়া হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...