
সেল্টা ভিগোর মাঠে বালাইদসকে শিরোটা প্রত্যাশীদের জন্য বড় এক পরীক্ষাই ধরা হয় লা লিগায়। এই গেল মৌসুমেই তো, এখানে পয়েন্ট খুইয়েই শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল বার্সালোনা। সেই বালাইদসকে শনিবার রাতে রিয়াল জিতল হেসেখেলে। জোড়া গোল করে যার প্রধান নায়ক ছিলেন করিম বেনজামা। ৩-১ গোলেন এই জয় নিয়ে তার দল আবারও বার্সালোনাকে টপকে চলে এসেছে লিগের দ্বিতীয় অবস্থানে।
প্রতিপক্ষের মাঠে রিয়ালকে গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২০ মিনিটেই দলকে এগিয়ে দেন বেনজামা। টনি ক্রুসের পাস থেকে দারুণ এক কৌণিক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
মাঝে চোট পড়েছিলেন ফরাসি এই স্ট্রাইকার, তার আগে পরে এ নিয়ে টানা আট ম্যাচে গোল করা হলো তার। জোড়া গোলের অপেক্ষাও খুব বেশি সময় করতে হয়নি তাকে। ১০ মিনিটে প্রতিপক্ষের ভুলে রিয়ালের ব্যবধান বাড়ান সুযোগসন্ধানী বেনজামা। প্রতিপক্ষ বিপদসীমার একটু সামনে রেনাতো তাপিয়ার দুই পায়ের মাঝ দিয়ে পাস বাড়ান ক্রুস, গোল করেন বেনজামা। চলতি লিগে এটি তার ১৭ তম গোল। ৪০ মিনিটে দেনিস সুয়ারেজের ক্রসে সান্তি মিনার গোলে ব্যবধান কমিয়ে অবশ্য স্বাগতিক সেল্টা লড়াইয়ের আভাস দিচ্ছিল ভালোভাবেই।
বিরতির পর বলের দখল বাড়ায় সেল্টা, প্রতি আক্রমণে ত্রাসও ছড়াচ্ছিল রিয়াল রক্ষণে। ৬৩ মিনিটে ইয়াগো আসপাসের দূরপাল্লার শটটা ঠেকিয়ে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া দলকে বিপদমুক্ত রাখেন। আসপাসকে এরপর এগিয়ে যেতে দেয়নি দুর্ভাগ্য। ৮২ মিনিটে তার দারুণ এক ফ্রি কিক প্রতিহত হয় পোস্টে।
এক গোলের অগ্রগামিতা ধরে রাখতে এরপর রক্ষণে আরও জমাট হয়ে বসে রিয়াল। প্রতি আক্রমণে শেষ দিকে আদায় করে নেয় তিন পয়েন্ট নিশ্চিত করা গোলটাও। তার কৃতিত্ব পুরোটাই বেনজেমার। হ্যাটট্রিকের দুয়ারে থেকেও গোল নিশ্চিত করতে প্রতিপক্ষ বক্সে বলটা বাড়ান মার্কো অ্যাসেনসিওর কাছে। আলতো টোকায় রিয়ালের জয়টা নিশ্চিত করেন স্প্যানিশ এই উইঙ্গার।
এই জয়ের ফলে ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ উঠে এসেছে তালিকার দুইয়ে। টপকে গেছে এক ম্যাচ কম খেলা বার্সাকে। অ্যাটলেটিকো থেকে তিন পয়েন্টে পিছিয়ে আছে দলটি। বার্সা আর অ্যাটলেটিকো, দুই দলই অবশ্য খেলেছে একটি করে কম ম্যাচ।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত