
গত সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে।
এদিকে দাম কমে যাওয়ায পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে চাননি। এতে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ২৮ লাখ ৪৪ হাজার টাকা।
অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৬ টাকা ১০ পয়সা।
শেয়ারের এমন দাম হওয়ার কারণ কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিলেও ২০১৯ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ফলে পচা ‘জেড’ গ্রুপের তালিকায় স্থান হয়েছে কোম্পানিটির।
প্রিমিয়ার লিজিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ফার্স্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এর পরেই রয়েছে আলহাজ টেক্সটাইল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ২৩ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- বিকন ফার্মাসিউটিক্যালসের ১১ দশমিক ৯৯ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ১০ দশমিক ৬৬ শতাংশ, ফ্যামেলি টেক্সর ৯ দশমিক ৬৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৯ দশমিক ৬৮ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮ দশমিক ৫৯ শতাংশ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৫৭ শতাংশ দাম কমেছে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত