
ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছেন ৫৬ শিশু-কিশোর। একইসঙ্গে সূরা মুখস্থ ও নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৪৭ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
আয়োজক সূত্রে জানা যায়, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারা এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ জন শিশু-কিশোর অংশ নেন। তারমধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৫৬ শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। অন্য ১৪৭ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকেও উপহার প্রদান করা হয়।
এ ব্যাপারে রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আহছান উল্ল্যাহ বলেন, ঘোষণার পর থেকে ইউনিয়নের শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করেন। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে। একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।
বিএইচ
- ১বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ২সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৩সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৪আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৬দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৭সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৮দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৯চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১০রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত