
একঝাঁক নতুন ফিচার নিয়ে আরও সময়োপযোগী রূপে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম। শিগগিরই এর সঙ্গে যুক্ত হচ্ছে ট্যাব গ্রুপিং, কিউআর কোডের মাধ্যমে ইউআরএল শেয়ারিং, আরও কম সময়ে ট্যাব লোডিংয়ের মতো সুবিধাগুলো।
গুগল জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হলে আরও অন্তত ১০ শতাংশ দ্রুত খুলবে ক্রোমের ট্যাব। এতে প্রোফাইল গাইডেড অপটিমাইজেশনের কারণে কোনও পেজ লোড নেবে আগের তুলনায় ১০ শতাংশ কম সময়ে এবং ট্যাব থ্রটলিংয়ের কারণে ব্যাকগ্রাউন্ডে চালু থাকা ট্যাবগুলোর প্রভাব কমায় আরও গতি বাড়বে ব্রাউজারের।
গত মে মাসে ঘোষণা হওয়া ক্রোমের ট্যাব গ্রুপিংও চালু হচ্ছে অবশেষে। এটি একই ধরনের বা নির্দিষ্ট কোনও কাজের জন্য প্রয়োজনীয় ট্যাবগুলোকে একটি গ্রুপে ঢুকিয়ে দেয়ার সুবিধা দেবে ব্যবহারকারীদের। কেউ চাইলে ইচ্ছামতো রঙও পরিবর্তন পারবেন গ্রুপগুলোর।
নতুন ক্রোমে কিউআর কোড ব্যবহার করে কোনও পেজের ইউআরএল শেয়ারিংয়ের সুবিধাও পাওয়া যাবে। এই কোডগুলো ব্যবহারকারীরা প্রিন্ট, স্ক্যান বা পরে ডাউনলোডও করতে পারবেন। ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ক্রোম ব্যবহারীরা ব্রাউজারের অ্যাড্রেস বারে দেখানো কিউআর কোডের আইকনে ক্লিক করলেই এই অপশনগুলো খুঁজে পাবেন।
যারা ল্যাপটপে ট্যাবলেট মোড ব্যবহার করেন নতুন ফিচার আসছে তাদের জন্যেও। তাদের এক ট্যাব থেকে আরেকটিতে যাওয়ার সুবিধার্থে নতুন টাচস্ক্রিন ইন্টারফেসে আগের চেয়ে বড় ট্যাব দেখা যাবে ক্রোমে।
কিছুদিনের মধ্যে ক্রোম ব্রাউজার থেকে পিডিএফ ফর্মও পূরণ করতে পারবেন ব্যবহারকারীরা। কাজের ভেতর কেউ ব্রাউজার থেকে বেরিয়ে গেলে ফিরে এসে সেই আগের জায়গা থেকেই আবার কাজ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে ইউআরএল শেয়ারিংয়ের পদ্ধতিও আগের চেয়ে অনেক সহজ করেছে গুগল ক্রোম। এখন যেকোনও ডিভাইসে অন্যান্য অ্যাপের মাধ্যমেও ক্রোম থেকে সরাসরি লিংক শেয়ার করা যাবে। সূত্র: গ্যাজেটস নাউ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত