
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২১-২৩ মেয়াদের নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ পরিচালক পদে ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ নির্বাচনে মোট ৮০টি পরিচালক পদ রয়েছে। এরমধ্যে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে ৩৪ জন হবেন মনোনিত পরিচালক। আর চেম্বার ও এসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে ৪৬ জন হবেন নির্বাচিত পরিচালক। তফসিল অনুযায়ী- গতকাল ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
আগামী ৫ মে পরিচালক পদের নির্বাচন। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই নির্বাচনে সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন সহ পরিচালক পদের প্রার্থীরা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি’র কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ, পরিচালক রাশিদুল হোসাইন চৌধুরী রনি, সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী ও সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতারা।
এফবিসিসিআই আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন গতকাল মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন- সরকারের লক্ষ্য অর্জনে এফবিসিসিআই’র মাধ্যমে ব্যবসায়ীদের যুক্ত করে কাজ করতে চাই। ছোট- বড় সকল ব্যবসায়ীদের মাঝে ঐক্য সুদৃঢ় করতে চাই।
ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিকাশ ও সুরক্ষার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে বেসরকারিখাতের অংশীজনদের নিয়ে একত্রে কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করার এই যাত্রা আরও বেগবান করতে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন ২০৪১ ও একবিংশ শতাব্দির বাংলাদেশ ডেলটা প্ল্যান বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকায় এগিয়ে যাচ্ছে দেশ ও মানুষ।
নতুন নতুন সম্ভাবনায় প্রতিনিয়ত সাড়া দিয়ে এক নির্ভয় দূরদর্শী নেতৃত্ব সমৃদ্ধ করে চলেছে আমাদের অর্থনীতি। এক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনেই আগামী দিনে মনোযোগ দিতে চাই। প্রসঙ্গত, এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী মো. জসিম উদ্দিন মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্পদ্যোক্তায় পরিণত হয়েছেন।
৫৬ বছর বয়সী এই শীর্ষ ব্যবসায়ী নেতা বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ও দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করে ব্যবসা ছড়িয়েছেন- গণমাধ্যম, ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, সিমেন্ট, ইলেক্ট্রনিকস, কেমিক্যাল, খাদ্য প্রস্তুতকরণ, ট্রেডিং, তৈরি পোশাক ও পশু খাদ্য প্রক্রিয়াকরণসহ বহুখাতে।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন- বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন অর্থনীতিতে অবদান রেখে একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তিত্ব- সিআইপি সম্মাননা পেয়েছেন। জাতীয় রপ্তানি ট্রফিও জিতেছেন একাধিকবার। প্রায় ৩০ হাজার লোকের কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই উদ্যোক্তা।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত