
বাংলাদেশ ব্যাংকসহ দুই শতাধিক আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার যে ঘটনা প্রকাশ হয়েছে এর দ্বারা গ্রাহকদের আর্থিক কোনো ক্ষতির আশঙ্কা নেই। মূলত মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের যে ঝুঁকির কথা বলা হয়েছে, তাতে ইমেইল সার্ভার ক্ষতিগ্রস্ত হতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলো থেকে এই ঝুঁকির পূর্বাভাস আগেই দেয়া ছিল এবং এ থেকে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট সফটওয়্যারের নিরাপত্তা প্যাচ আপডেট করার পরামর্শ দেয়া হয়। এছাড়া গত ১৬ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ সিআইআরটি ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঝুঁকির কথা জানায়।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে বিজিডি ই-গভ সিআইআরটির সাইবার থ্রেট রিসার্চ ইউনিট কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ দুই শতাধিক আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার সংবাদ ফলাও করে প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমে। হামলাকারী হিসেবে হাফনিয়াম (HAFNIUM) নামে একটি সাইবার দুর্বৃত্ত চক্রের কথা বলা হয়েছে। এ প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তোলপাড় শুরু হয়। বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপর থাকার তাগিদ দেন।
একটি বেসরকারি ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশে কয়েকদফায় এই সাইবার অ্যাটাক হয় এবং এই ধরনের বিভিন্ন অ্যাটাক মূলত গত ১ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে শনাক্ত করা হয়। এছাড়া গত ১০ ও ১১ মার্চ সরাসরি বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠানের সার্ভারে অ্যাটাক হয়।
ই-গভ সিআইআরটির প্রতিবেদনে বলা হয়, হামলা সংঘটিত প্রতিষ্ঠানের সার্ভারে হাফনিয়াম অপরাধী চক্রের অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা চালানো হয়। ‘হাফনিয়াম’ একটি সাইবার দুর্বৃত্ত চক্র যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং চীনা হ্যাকার গ্রুপগুলোর সঙ্গে মিলে কাজ করে।
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৫এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৬রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির





পাঠকের মতামত