প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১ ১:৪৬ পিএম , আপডেট: এপ্রিল ৫, ২০২১ ১:৪৬ পিএম

বা‌ণি‌জ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদে মেয়াদ শেষ হলে আবারও নিয়োগ দিলে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে (৪ এপ্রিল) এক‌টি প্রজ্ঞাপন জারি করে ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানির পর্ষদ সভায় মনোনীত এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত বা পুনর্নির্বাচিত পরিচালকদের নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক।
২০১৩ সালের ২৭ অক্টোবর জারি করা ১১ নম্বর সার্কুলারে পরিচালক বলতে মনোনীত বা এজিএমে নির্বাচিত বা পুনর্নির্বাচিত সব পরিচালককে বোঝানো হয়েছে। তবে কিছু ব্যাংক ভিন্নতর ব্যাখ্যা দিয়ে এ নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি করছে, যা ওই সার্কুলারের মূল উদ্দেশ্য বাস্তবায়ন ব্যাহত করছে। এ কারণে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে নতুন নি‌র্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...