
লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা। এর মাধ্যমে দুদিনে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০ টাকা।
গত শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় সোমবার (৫ মার্চ) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার।
লকডাউনের খবর ছড়িয়ে পড়লে গত শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কেনেন ক্রেতারা।
ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরই কোনো কোনো খুচরা দোকানে পেঁয়াজ শেষ হয়ে যায়। গতকাল রোববার সকাল হতেই পেঁয়াজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। ফলে খুচরা বিক্রেতারাও কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করেন।
অবশ্য এতেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি থেমে থাকেনি। রোববারের মতো সোমবার সকালেও পাইকারি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ীরা দেখেন পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। ফলে পেঁয়াজের দাম আরও এক দফা বাড়িয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
গতকাল রোববার যে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করেছেন, আজ তারা ৪০ টাকা কেজি বিক্রি করছেন।
পেঁয়াজের এই দাম বাড়ার বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. আফজাল বলেন, ‘লকডাউনের খবরে রোববার পেঁয়াজের দাম বেড়ে যায়। আজ আবার দাম বাড়বে ধারণাই করতে পারিনি। সকালে বাজারে গিয়ে দেখি গতকালের মতো আজও পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে।’
তিনি বলেন, ‘বাজারে পেঁয়াজের অভাব নেই। মূলত পাইকারি বাজারের ওপর পেঁয়াজের দাম বাড়া অথবা কমা নির্ভর করে। দুদিনে পেঁয়াজের দাম যেভাবে বাড়ল, তাতে পাইকারি বাজারে দ্রুত নজরদারি না বাড়ালে দাম আরও বাড়তে পারে।’
খিলগাঁওয়ের ব্যবসায়ী আতাউর বলেন, ‘দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। আজ পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বাড়লেও ক্রেতা কম। আগের দুদিন বাড়তি কেনার কারণেই হয় তো এখন ক্রেতা কম। পাইকারিতে যেভাবে দাম বাড়ছে, তাতে মনে হচ্ছে রোজার শুরুতে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।’
সেগুনবাগিচার ব্যবসায়ী মীর সোহেল বলেন, ‘ধারণা ছিল এবার রোজার শুরুতে পেঁয়াজের দাম কমবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই ধারণা ভুল প্রমাণ হবে। কারণ চাহিদা কমার পরও আজ নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে।’
তিনি বলেন, ‘পেঁয়াজের ভালো উৎপাদন হাওয়ায় এবার দাম তুলনামূলক কম ছিল। দুদিন আগেও ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছি। এখন আমাদেরই কিনতে হচ্ছে ৩৫ টাকা কেজি। মূলত লকডাউনের কারণে সব ওলটপালট হয়ে গেছে। লকডাউনে মানুষ অতিরিক্ত পেঁয়াজ কেনার কারণে দাম বেড়েছে।’
পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের ব্যবসায়ী গৌতম বলেন, ‘দুদিনে মানুষ যে হারে পেঁয়াজ কিনেছেন, তাতে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দাম বেড়েছে। আমাদের ধারণা এ দাম থাকবে না। কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে।’
তিনি বলেন, ‘বাজারে হালি পেঁয়াজ (ভালো মানের দেশি পেঁয়াজ) আসছে। পেঁয়াজের উৎপাদনও ভালো হয়েছে। আবার ক্রেতারা বাড়তি পরিমাণে কেনায় চাহিদাও কমবে। ইতোমধ্যে আজ বিক্রি কমে গেছে।’
শ্যামবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মাজেদ বলেন, ‘বাজারে মাল (পেঁয়াজ) কম। সুতরাং দাম বাড়বে এটা স্বাভাবিক। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
এ সময় কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের দাম বাড়লে আপনাদের সমস্যা কী। দাম বাড়ছে, একটু বাড়তে দিন। এতে চাষিরা কিছু টাকা পাবেন। পেঁয়াজের কেজি ৬০ টাকা হলে তো সমস্যা নেই।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত