
লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানি বা সোনালী মুরগির দাম কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে সোনালী মুরগির দাম। একদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমে গেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, সেগুনবাগিচা, শান্তিনগর, যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের খবরে শনিবার ও রোববার ক্রেতারা বাড়তি কেনাকাটা করেছেন। এখন বাজারে ক্রেতার চাপ কমে গেছে। এ কারণে দাম কমেছে।
তাদের দাবি, দাম কমলেও এখন মুরগির বিক্রি কম। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে মুরগির দাম আরও কমতে পারে। আর এমনটি হলে খুচরা ব্যবসায়ীরা লোকসানের মধ্যে পড়বেন। ইতোমধ্যে কোনো কোনো ব্যবসায়ী লোকসান গুনছেন।
ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল (সোমবার) সোনালী মুরগির কেজি বিক্রি হয় ৩৪০ থেকে ৩৬০ টাকা। তবে আজ বেশিরভাগ দোকানে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তবে যারা আগে কিনে রেখেছেন তারা ২৮০ থেকে ৩০০ টাকা দাম চাচ্ছেন।
অন্যদিকে ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতো এই মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
রামপুরা মোল্লাবাড়ির মুরগি ব্যবসায়ী আলামিন বলেন, পাইকারিতে আজ সোনালী মুরগির দাম অনেক কমে গেছে। যে কারণে আমরাও কম দামে বিক্রি করতে পারছি। গতকাল সোনালী মুরগির কেজি বিক্রি হয়েছে ৩৬০ টাকা। আজ সোনালী মুরগি ছোটগুলো ২৪০ টাকা এবং বড়গুলো ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, আজ দাম কমলেও বিক্রি নেই। এর কারণ দুইদিনে মানুষ অনেক কেনাকাটা করেছে। তাছাড়া লকডাউনের মেয়াদ বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে মানুষের মধ্যে। এসব কারণেই বিক্রি কমে গেছে। এ অবস্থা অব্যাহত থাকলে মুরগির দাম আরও কমে যাবে।
এ ব্যবসায়ী থেকে একশ গজ দূরেই মুরগি বিক্রি করা হানিফ আলী সোনালী মুরগির দাম চাচ্ছেন ৩০০ টাকা কেজি। বাড়তি দাম চাওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, ‘আমার মুরগি দুই দিন আগে কেনা। প্রতি কেজি মুরগি ৩০০ টাকার ওপরে কেনা পড়েছে। গতকাল পর্যন্ত ৩৬০ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে দাম কমে যাওয়ায় লোকসান দিয়ে বিক্রি করে দিচ্ছি। সকাল থেকে দুটি মুরগি বিক্রি করেছি ২৮০ টাকা কেজি।’
রামপুরা বাজারে ১৫০ টাকা কেজি ব্রয়লার ও ২৬০ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা আরিফ বলেন, ‘সোনালী মুরগি ‘সস্তা’ হয়ে গেছে। ৩৬০ টাকা থেকে ২৬০ টাকায় চলে এসেছে। এরপরও বিক্রি কম। বিকালের পর দোকানও খোলা রাখা যাচ্ছে না। সবমিলিয়ে আমরা বিপাকে আছি।’
কারওয়ানবাজারের ব্যবসায়ী ইসমাইল বলেন, ‘মুরগির দাম কমে গেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনে দাম আরও কমবে। কারণ সাড়ে তিনশ টাকার সোনালী মুরগি এখন ২৪০ টাকা বিক্রি হলেও ক্রেতা কম। ১৬০ টাকার বয়লার মুরগি এখন ১৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে লকডাউন না থাকলে রোজার আগে মুরগির দাম বাড়তে পারে।’
তিনি বলেন, বাজারে এখন প্রতিযোগিতা অনেক। আজ যারা মুরগি কিনেছেন তারা সোনালী মুরগি আকার ভেদে ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি করছেন। প্রতিযোগিতায় টিকতে এখন লোকসানে মুরগি বিক্রি করতে হচ্ছে। কারণ ক্রেতা যেখানে দাম কম পাবে, সেখানে চলে যাবে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ১০আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত