
শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে ২৫ আগস্ট দুপুরে জেলা হাসপাতালের কনফারেন্স হাউজে হাসপাতাল কর্তৃপক্ষ, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রকৌশল বিভাগ ও বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন।
জানা গেছে, ২৫০ সয্যার এই জেলা সদর হাসপাতালে লোক বল সংকট তীব্রতর হয়ে উঠেছে। মাদক সেবী, দালাল ও ছিনতাইকারির অত্যাচারে প্রতিদিনই মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আর র্দুগন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে। এ নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত বক্তারা প্রশাসনের উপর দায় চাপিয়ে প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
হাসপাতাল কর্মকর্তারা মাস্তান, সন্ত্রাসীদের ভয়ে আতংকিত বলে অভিযোগ করেছে। প্রভাবশালীদের অনৈতিক তদবীর বন্ধ করার দাবী তোলা হয়েছে। সেবিকারা আতংকে ঠিকমত সেবা দিতে পাচ্ছে না। রাতের বেলা হাসপাতাল অরক্ষিত হয়ে যায়। মাদকসেবী ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে হড়েছে জেলার এই শীর্ষ চিকিৎসা কেন্দ্রটি। এসব শুনে আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মাহীন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন, পৌর প্রশাসক (এডিসি) মোঃ সাকিল আহাম্মেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক কাকন রেজা ও মাসুদ হাসান বাদল, এনএসআই এর এডি এটিএম কামাল হোসেন, ডিএসবির ওসি শহিদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা আওয়াল চৌধুরি, এনসিপি নেতা প্রকৌশলি মো: লিখন মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মামুনুর রহমানসহ জেলার গুরুত্বপুর্ণ কর্মকর্তাবৃন্দ।
এই আয়োজনে সকলের বক্তব্য শুনে জেলা প্রশাসক ব্যাপক ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধান করতে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি ছোট একটি কমিটি করে সপ্তাহে অন্তত একদিন কোন রকম নোটিশ ছাড়া হাসপাতাল সরজমিনে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।
এম জি
- ১সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৪ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৫প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৬সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৭থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৮প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৯বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ১০পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত