
গত জুন মাসের তুলনায় জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। দেশের ভেতর, দেশের বাইরে এবং দেশে বিদেশি নাগরিদেরও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে।
ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভিতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৫৪৯ কোটি ৭ লাখ টাকা খরচ করেছিল। আর পরের জুলাই মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৪৭৯ কোটি ৩ লাখ টাকা। সেই হিসাবে জুলাই মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৭০ কোটি ৪ লাখ টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের জুলাই মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৭৯ কোটি ৪ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যে ৫৭ কোটি ৫ লাখ টাকা, থাইল্যান্ডে ৫১ কোটি ৯ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩৯ কোটি ৯ লাখ টাকা, মালয়েশিয়ায় ৩৮ কোটি ২ লাখ টাকা, ভারতে ২৭ কোটি ৯ লাখ টাকা, নেদারল্যান্ডে ১৯ কোটি, সৌদিতে ১৫ কোটি, কানাডায় ২৫ কোটি, ইইউএতে ১৭ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, আয়ারল্যান্ড ১৪ কোটি ও অন্যান্য দেশে ৭৬ কোটি টাকা খরচ হয়েছে।
বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে আসার কারণ প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারে পরিবর্তন আসার পর আওয়ামী লীগ সমর্থিত রাজনীতিবিদ, ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে তাঁদের সব ধরনের কার্ড ব্যবহার বন্ধ হয়ে গেছে। দেখা গেছে, ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেও বিদেশে সেই অর্থ তাঁরা খরচ করতে পারছেন না।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, জুন মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ১৯৫ কোটি টাকা। আর পরের জুলাই মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৮৮ কোটি টাকা। সেই হিসাবে জুলাই মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪৪ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ১৮ কোটি টাকা খরচ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৭ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কম হয়েছে। জুনে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা। আর পরে জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ৮৩ কোটি টাকা। সেই হিসাবে জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর কম খরচ হয়েছে ৩১ কোটি টাকা।
এএ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত