
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র আল কুরআন অবমাননার প্রতিবাদে এবং অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রা উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১০টায় কয়রা উপজেলা সদর মসজিদে আবু বক্কর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কয়রা উপজেলা সদরের মেইন সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন হাফেজ কল্যাণ পরিষদের সেক্রেটারি হাফেজ আব্দুস সালাম মদিনাবাদী।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন হাফেজ সাব্বির হোসেন, হাফেজ রোকনুজ্জামান তাশরীফ, হাফেজ শাহিন আলম, হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ ফরহাদ হোসাইন, হাফেজ আসির ফয়সাল আলিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন, পবিত্র কোরআন শরিফ অবমাননাকারীর শাস্তি জনসম্মুখে দিতে হবে। মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়ে আমাদের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেয়ার জন্য কিছু কুলাঙ্গার পাঁতারা করছে। আমরা মুসলিম সমাজ আইনের ওপর আস্থা রেখে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মহোদয়কে বলতে চাই, মহাগ্রন্থ পবিত্র আল কুরআন অবমাননাকারী যেকৌন হোক তাকে জনসম্মুখে ফাঁসিতে ঝাড়িয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।
- ১ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ২দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৯প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত