
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে হামজাদের কাঁদিয়ে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও তীরে এসে তরী ডুবালো হামজা-শমিতরা।
ঘরের মাঠে শুরুটা ছিল দুর্দান্ত ছিলো। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাঁকানো শট জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে থাকা দর্শকরা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়েই গোল হজম করে বাংলাদেশ। ফাহিমের হেড থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশ, সুযোগটি কাজে লাগান হংকংয়ের ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো, ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের মাশুল গুনে বাংলাদেশ। ৫০ মিনিটে শাকিল আহাদ তপুর ভুল পাস থেকে গোল করেন রাফায়েল মারকিয়েস। ৭৫ মিনিটে আবারও রাফায়েলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় হংকং।
শেষের দিকে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করে কমান ব্যবধান। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন শমিত শোম।
৩-৩ সমতায় শেষ মুহূর্তে ড্র নিশ্চিত ভেবে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। হঠাৎ নেমে আসে নীরবতা। যোগ করা সময়ের ১১তম মিনিটে রাফায়েলের হ্যাটট্রিক গোলের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন।
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৩সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৪রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৫‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৮দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ৯কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৯ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ১০ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০





পাঠকের মতামত