ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫ ৯:০০ পিএম

সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিডি খবর পত্রিকার প্রতিনিধি সুশান্ত কুমার মল্লিকের উপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে যাবার পথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে মারপিট করে তাকে আহত করে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।

জানা গেছে, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সুশান্ত মল্লিকের উপর বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়েছে উপজেলার সরাবপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদিপ মল্লিকের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা। এসময় লোহার রড ও বাশের লাঠি দিয়ে সুশান্ত মল্লিককে পিটিয়ে জখম করে তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করেছে হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) খান শরিফুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় কেশবপুর প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...

চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ

ওয়ারুক মুরাদবাড়ি জামে মসজিদের ওয়াক্‌ফ সম্পত্তি অনিয়ম, দুর্নীতি ও তছরুপ করার প্রতিবাদে মুতাওয়াল্লি মো. নুরুন্নবীর ...

চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

ডিজিটাল যুগে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন প্রিন্ট, ...

চরফ্যাশনে জুয়েলের বাজিমাত ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন

জুলকার নাঈম: দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে অনেকেই যখন কর্মসংস্থানের সংকটে দিশেহারা, ঠিক তখনই একদম ...