
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।
শনিবার (৮ নভেম্বর)নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’
তিনি বলেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।
তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।
আজহারীর ভাষায়, নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি এ বছরের বিভাগীয় তাফসির মাহফিলগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।
এছাড়া আজহারী তার সদ্য প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি এখন ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করছেন বলে পোস্টে উল্লেখ করেন।
শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত