
দেশ ও ইসলামের মর্যাদা, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রের শাসনভার এমন একজন যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তির হাতেই থাকা উচিত, যাঁর নেতৃত্বে দেশ ও ইসলাম উভয়ই নিরাপদ থাকবে। আল্লাহ পাক যেন এই দেশের শাসনভার তাঁরই হাতে ন্যস্ত করেন- এমন দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করেছেন ছারছীনার পীর সাহেব।
সোমবার (২২ ডিসেম্বর) বরগুনার পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর উদ্যোগে উপজেলার ছোট টেংরা খানকায় অবস্থিত সালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স ময়দানে আয়োজিত ২৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ছারছীনার পীর আল্লামা শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হোসাইন এসব কথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে সমাজে অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও বিভাজন দিন দিন বাড়ছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামের আদর্শ অনুসরণ এবং আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। ইসলামের সুশীতল ছায়াতলে থাকলেই মানুষের জান-মাল, ইজ্জত ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।
ছারছীনার পীর সাহেব আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা নয়, বরং আমানত ও দায়িত্ববোধই মুখ্য হওয়া উচিত। যাঁরা ক্ষমতায় যাবেন, তাঁদের অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে। ব্যক্তি জীবনে নৈতিকতা, সততা ও তাকওয়া প্রতিষ্ঠিত না হলে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
মাহফিলে বিশেষভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ধর্মীয় ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামি মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ইসলাম কখনো বিশৃঙ্খলা বা সহিংসতা সমর্থন করে না; বরং শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষাই ইসলামের মূল বার্তা।
পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই





পাঠকের মতামত