
চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা চরফ্যাশন বারের সেক্রেটারী অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিল প্রমুখ।
মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করবে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জামায়াতসহ ১১ দলীয় জোটকে দেশের ক্ষমতায় দেখতে চায়। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে, ইনশাআল্লাহ।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মিছিল ও পথসভায় ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এনজে
- ১গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে: বিএসইসি চেয়ারম্যান
- ৩হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ৫সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান
- ৮প্রাইম ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দি দেড় হাজার বুলেট উদ্ধার
- ১০তাকাফুল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত