
চরফ্যাশন উপজেলার (অতিরিক্ত চৌকি) আদালত প্রাঙ্গণের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বিচারপ্রার্থী, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিদিন আদালতে আসা হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অল্প বৃষ্টিতেই আদালতের সামনের সড়ক ও প্রবেশপথে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিচারপ্রার্থীদের জমে থাকা পানি মাড়িয়ে আদালতে প্রবেশ করতে হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হযরত আলী হিরণ বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাজের বিল উত্থাপন করা হলেও কোনো সহযোগিতা পাইনি। পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মেলেনি। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।”
চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন বলেন, “এটি দীর্ঘদিনের সমস্যা। আদালতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান চাই।”
স্থানীয়দের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে ৪৬ লাখ টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। ড্রেনেজ নির্মাণ কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে।
এনজে
- ১চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ২স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৩স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ৪বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৫সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ৬মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৭সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৮সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৯গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ১০দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার





পাঠকের মতামত