
ভোলার চরফ্যাশন উপজেলার ১৮৮ নং মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তারের বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ এনে অপ্রচার চালাচ্ছে একটি মহল।
এ অপপ্রচারের প্রতিবাদে জানিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক নানা অনিয়ম দীর্ঘদিন ধরে করে আসছেন প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তার। এসব বিষয়ে সাইফুল ইসলাম প্রকাশ্যে প্রতিবাদ ও সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করলে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নারী হেনস্তার অভিযোগ তোলা হয়।
অভিযোগকারীর ভাষ্য, তাকে জড়িয়ে প্রকাশিত আরটিভি অনলাইন ও বিভিন্ন পত্রিকা প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট বটে। তিনি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
লিখিত অভিযোগে তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এ ব্যপারে আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( চলতি দায়িত্ব) মনিরুল আলম বলেন, আমি বিদ্যালয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি করিনি। সহকারী শিক্ষক ও শিক্ষিকা একজন অন্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েছে।
সহকারী শিক্ষিকা খালেদা আক্তার বলেন,আমি প্রতিষ্ঠানে কোনো অনিয়মের সাথে জড়িত নয়। আমার সহকর্মী সাইফুল স্হানীয় সন্তান হওয়ার কারণে বিভিন্ন সময় আমাকে হেনস্তা করার চেষ্টা করেছে।
বিএইচ
- ১পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ২কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৫মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৬পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৭সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১০নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত