
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিয়াজ তালুকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক ভোগদখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাবুদ্দিন মাস্টারের নেতৃত্বে কয়েকজন মিলে নিয়াজ তালুকদারের ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে নিয়াজ তালুকদারকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নিয়াজ তালুকদারের পরিবারের দাবি, এই হামলা পূর্বপরিকল্পিত এবং দীর্ঘদিন ধরে চলমান জমি দখল সংক্রান্ত বিরোধেরই বহিঃপ্রকাশ। তাদের অভিযোগ, অভিযুক্তরা পূর্ব থেকেই বিভিন্নভাবে নিয়াজ তালুকদারকে তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করতে বাধা দিয়ে আসছিল এবং তাকে নানা সময়ে হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় শাহাবুদ্দিন মাস্টারের সঙ্গে তার স্ত্রী শাহনাজ বেগম, বড় ভাই নাজিম তালুকদার, নাজিম তালুকদারের ছেলে ইমন, তার স্ত্রী নুরনাহার বেগম এবং বোন রুমা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, তারাও সংঘর্ষে সক্রিয়ভাবে অংশ নিয়ে নিয়াজ তালুকদারের ওপর হামলা চালান।
এদিকে ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে শশীভূষণ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়।
এ বিষয়ে এসআই জাকির হোসেন বলেন,“৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহত ব্যক্তির অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানানো হয়েছে।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, নিয়াজ তালুকদার দীর্ঘদিন ধরে একই পক্ষের দ্বারা বিভিন্নভাবে হয়রানি ও হামলার শিকার হয়ে আসছেন। জমি দখল, মাটি উত্তোলন, ভোগদখলে বাধা সৃষ্টি—এসব বিষয় নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামীণ এলাকায় এ ধরনের সহিংস ঘটনা ক্রমেই বাড়ছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এনজে
- ১এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ২ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৩আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৬৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৭বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৮ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৯মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৩নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৪পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৫ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৬কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১০পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি





পাঠকের মতামত