
কুষ্টিয়া সদর উপজেলার বিআইডিসি বাজারে অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে উজ্জ্বল শেখ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক ক্রেতার সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনে তিনি দাবি করেন, গত ১৫ দিনে প্রায় ৩ হাজার ২০০ লিটার পেট্রোল বিক্রি করেছেন, যা তার অবৈধ বাণিজ্যের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, চলমান জ্বালানি সংকটের মধ্যেও উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন।
এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া সদরের সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটিতে অভিযান চালান।
অভিযানে উজ্জ্বল স্টোর নামের দোকান থেকে প্রায় ১৫০ থেকে ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
জানা যায়, সাম্প্রতিক তেল সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।
এ সময় অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়ায় উজ্জ্বল শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিন জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে সাধারণ ভোক্তারা বলছেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার মনিটরিং জোরদার করা না হলে এ ধরনের অনিয়ম বন্ধ করা কঠিন।
ইএটি
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত