জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬ ১০:১০ পিএম

কুড়িগ্রামে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা, কৃত্রিম সংকট ও কালোবাজারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘ফুয়েল কার্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

রবিবার(১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও একশ্রেণির মোটরসাইকেল চালকের কৃত্রিম চাহিদা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

অভিযোগ রয়েছে, অনেকে অতিরিক্ত তেল কিনে তা কালোবাজারে বেশি দামে বিক্রি করছেন।

এমনকি দলবেঁধে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের নামে মব তৈরি করার ঘটনাও ঘটছে।

প্রশাসনের পর্যবেক্ষণে জেলার বিভিন্ন স্থানে কালোবাজারে জ্বালানি বিক্রির সত্যতা মিলেছে।

এ অবস্থায় বাজারে অস্থিরতা কমাতে এবং প্রকৃত গ্রাহকদের অধিকার নিশ্চিত করতে ‘ফুয়েল কার্ড’ ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাদের স্থায়ী ঠিকানার ভিত্তিতে সংশ্লিষ্ট ইউএনও কার্যালয় থেকে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ করতে পারবেন।

কার্ড পেতে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে।

‘ফুয়েল কার্ড’ ধারীরা প্রাপ্যতা অনুযায়ী জেলার যেকোনো ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনতে পারবেন।

তবে কৃষকদের জন্য স্বস্তির খবর, সেচের কাজে ব্যবহৃত ডিজেল আগের নিয়মেই সরবরাহ করা হবে।

জেলা প্রশাসক বলেন, সবার দাবি ও পরিস্থিতির বাস্তবতায় ‘ফুয়েল কার্ড’ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে ফুলবাড়ী উপজেলায় কার্ড ইস্যু শুরু হয়েছে। খুব শিগ্‌গিরই পুরো জেলায় এই কার্যক্রম চালু হবে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ফিলিং স্টেশন মালিক সমিতির প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...