
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৫ হাজার ৪১ জন। একদিনে করোনা সংক্রমণের দিক দিয়ে যা বিশ্ব রেকর্ড।
বুধবার (২১ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যমে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে করে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। আর একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৫ হাজার ৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের দিকে দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীদের চাপ বেড়ে গেছে। এমনকি কোথাও কোথাও একই শয্যায় একাধিক রোগীকে শুয়ে থাকতে দেখা গেছে। হাসপাতলগুলোতে অক্সিজেনেরও অভাব সামাল দিতে কাজ করছে দেশটির প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় দেশটির বিভিন্ন রাজ্যের সরকার অনেক জায়গাতেই অস্থায়ী করোনা কেয়ার সেন্টারও তৈরি করেছে।
আর করোনার সংক্রমণ রোধে ভারতের বিভিন্ন রাজ্য সরকার লকডাউনও জারি করেছে। রাজধানী দিল্লিতে গত সোমবার থেকে লকডাউন জারি করা হয়। মহারাষ্ট্রে জারি করা হয়েছে ‘করোনা কার্ফু’। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও লকডাউন জারি করা হয়েছে। এমনকি ভারতের বিভিন্ন শহরে রাত্রিকালীন কার্ফুও জারি হয়েছে।
একইসঙ্গে করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রমও জোরদারভাবে এগিয়ে চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৯ লাখ ৯০ হাজার ১৯৭ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এতে করে মোট ১৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৩১০ নাগরিক করোনার ভ্যাকসিন নিয়েছেন।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত