জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৩:১১ পিএম

চট্টগ্রামের ‘ফুসফুস’ হিসেবে পরিচিত সিআরবি এলাকায় গাছ কেটে বেসরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছেন পরিবেশকর্মীরা।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিআরবি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ‘সিআরবি রক্ষা মঞ্চ’।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, সিআরবি শুধু একটি খালি জায়গা নয়, এটি চট্টগ্রাম শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ একটি সবুজ অঞ্চল।

তাদের ভাষ্য, এখানে হাসপাতাল নির্মাণের নামে গাছ কাটা হলে তা দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য ক্ষতির কারণ হবে।

বক্তারা আরও বলেন, সিআরবি একটি ঐতিহ্যবাহী বা হেরিটেজ এলাকা। এর স্বকীয়তা নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত নয়।

তাদের মতে, শহরের অন্য কোথাও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে পরিবেশের ওপর এমন নেতিবাচক প্রভাব পড়বে না।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সিআরবি এলাকায় কোনোভাবেই বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা না হয়।

একই সঙ্গে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান আন্দোলনকারীরা। তারা বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে পরিবেশ ধ্বংসের বিনিময়ে সেই উন্নয়ন টেকসই হতে পারে না।

আন্দোলনকারীদের ভাষায়, সিআরবির মতো সবুজ এলাকা রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...