
গাজীপুরের টঙ্গীতে মাদক বস্তিতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাদের হামলায় ৪ পুলিশসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নিজেদের জানমাল ও সরকারী সম্পত্তি রক্ষার্থে রাখার লক্ষ্যে ৪টি ফাঁকা সাউন্ড গ্রেনেট বিস্ফোরন ঘটায়। পুলিশ ৭জনকে আটক করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত পৌণে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি (আমতলী) কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে হামলার ঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ীদের মারধরে গোয়েন্দা (ডিবি) পুলিশের আহত সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরে আলম, কনস্টেবল আরিফুল ইসলাম, কনস্টেবল রাকিবুল ইসলাম এবং নারী কনস্টেবল জাহানারা বেগম। তাদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধৃত আসামীরা হলেন শাহীন (৩৬), সোহেল (২৮), রায়হান (১৯), রওশন আরা (৩০), সুমি আক্তার (২৪), নূরজাহান (৫৩) এবং বিউটি আক্তার (৫৬)। একাধিক মাদক মামলার আসামি পলাতক রুনা আক্তার রুনা বেগমসহ (৩৮) অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ধৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিতিত্তে বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত পৌণে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা (ডিবি-উত্তর ও দক্ষিণ) বিভাগের একটি দল টঙ্গী পূর্ব থানাধীন হিমারদীঘি (আমতলী) কেরানীরটেক এলাকায় মাদক উদ্ধার যৌথ অভিযানে যায়। একাধিক মাদক মামলার আসামী রুনা আক্তারের বাসার সামনে উপস্থিত হইলে আসামীরা চিৎকার করে আরও লোকজন জড়ো করে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪টি ফাঁকা সাউন্ড গ্রেনেট বিস্ফোরণ ঘটায়। তাদের হামলায় ৪ পুলিশসহ ৫ জন আহত আহত হয়। পুলিশের ধাওয়া করে ৭ জনকে আটক করে। টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে। একাধিক মাদক মামলার আসামী রুনা আক্তারসহ অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
এনজে
- ১প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ২প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ৩শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৪সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৫অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৬ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৭এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৮চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৯১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ১০সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ১০সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত