জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৬ ২:০৭ পিএম , আপডেট: মে ৪, ২০২৬ ২:১৩ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।  সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী  সিএনজি ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মনতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালু ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই সিএনজির ৩ নারী যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৩ জন।

আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ধরনের দুর্ঘটনা সাধারণত অতিরিক্ত গতি ও অসতর্ক ওভারটেকিংয়ের কারণে ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...