
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।
বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Moulvibazar-3200” নামক একটি পেজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রপাগান্ডা ছড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অপপ্রচারের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক এবং মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের নাম জড়িয়ে একটি ভুয়া ভয়েস রেকর্ড তৈরি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলা বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জননন্দিত নেতা এম নাসের রহমান এমপি’র দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা একটি মহলকে ঈর্ষান্বিত করে তুলেছে। যার ফলে একটি কুচক্রী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে । এ ধরনের অপপ্রচার কেবল একজন নেতার বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির সুস্থ ধারার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
জেলা বিএনপি স্পষ্টভাবে জানায়, উক্ত ভয়েস রেকর্ড সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে মো. ফয়জুল করিম ময়ূনের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। এ ধরনের অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং বিএনপি’র নেতৃত্বের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
মৌলভীবাজার জেলা বিএনপি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সবসময় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে। সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব জনগণই যথাসময়ে উপযুক্তভাবে দেবে, ইনশাআল্লাহ।
এনজে
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৩সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৬রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৭দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৮সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৯দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ১০চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার





পাঠকের মতামত