জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬ ৫:০৮ পিএম

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাগুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সকাল ৯টা ২০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন, আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলী আহমেদ, ভাইস চেয়ারম্যান আহামেদ হোসেন, সেক্রেটারি মো. মাসুদ হাসান কিজিল, সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক ও শিকদার মনজুরুল আলমসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এবারের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ছিল “ইউনাইটেড ইন হিউম্যনিটি”।

বক্তারা বলেন, এ প্রতিপাদ্য আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে। জাতি, ধর্ম, বর্ণ ও ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বানই এ প্রতিপাদ্যের মূল বার্তা।

বক্তারা আরও বলেন, দুর্যোগ, সংঘাত কিংবা দুর্দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বৈষম্যহীনভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীরা মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তারা বলেন, প্রতিটি ছোট মানবিক কাজও মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহানুভূতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও মানবিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...