
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) হত্যার দায়ে জামাতা সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। একই সাথে আসমিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান এ খবর নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার গ্রামের বাসিন্দা সুজিতের সাথে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এর জেরে ২০২১ সালে ৬ অক্টোবর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সুজিত তার স্ত্রী ইতিকে হত্যার উদ্দ্যেশে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শাশুড়ি বিষয়টি টের পেলে শাশুড়িকেও দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
তাদের চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সকালে শাশুড়ি জ্যোৎস্না রানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার যুক্তি-তর্ক ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার (১৩ মে) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন।
টিআর
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ২১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৩দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৪ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৫লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৯সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ১০রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৩দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৪সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই





পাঠকের মতামত