
ঘোষিত লভ্যাংশ প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৩ বছরের লিস্টিং ফি না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে বিশাল অংকের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১২ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে কমিশেনের ১০১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘ফরচুন সুজ লিমিটেড’ জুন ৩০, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ১০% নগদ লভ্যাংশ ও ৫% বোনাস ঘোষণা করে। কোম্পানিটি মোট ১৬.২৫ কোটি টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩.৯৮ কোটি টাকার নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থ হয়। একইসাথে, ‘ফরচুন সুজ লিমিটেড’ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর জুলাই ৩১, ২০২৩ পর্যন্ত পূর্ববর্তী ৩ বছরের লিস্টিং ফি বাবদ ১৮.২৯ লক্ষ টাকা পরিশোধে ব্যর্থ হয়।
এতে বলা হয়, কমিশন কর্তৃক আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত ৩.৯৮ কোটি টাকার নগদ লভ্যাংশ এবং ১৮.২৯ লক্ষ টাকা লিস্টিং ফি পরিশোধ করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে ব্যর্থতায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হওয়ায় ও সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর অর্থদন্ড আরোপের এবং পরবর্তী ৭ দিনের মধ্যে অর্থদন্ড কমিশনে জমা দিতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
যাদের জরিমানা করা হয়-
ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান এমডি মিজানুর রহমানকে ৫ কোটি টাকা, পরিচালক এমডি আমানুর রহমানকে ৫০ লক্ষ টাকা, পরিচালক রোবিউল ইসলামকে ৫০ লক্ষ টাকা, সাবেক পরিচালক এমডি খসরুল ইসলামকে ৫০ লক্ষ টাকা, ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লক্ষ টাকা, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জামিল আহমেদ চৌধুরীকে ১০ লক্ষ টাকা, সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূইয়াকে ৫ লক্ষ টাকা, কোম্পানি সেক্রেটারি এমডি নজমুল হোসোইনকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত