লভ্যাংশ সম্পূর্ণ পরিশোধে ব্যর্থ
আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যানসহ ৭ জনকে ১ কোটি ৩৫ লাখ টাকা অর্থদণ্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশ সম্পূর্ণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত মোট ৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৬৪ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৬ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮১৪ টাকা ৩৩ পয়সা পরিশোধ করে এবং বাকি ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা ৬৭ পয়সা পরিশোধে ব্যর্থ হয়।
কমিশন কর্তৃক আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত নগদ লভ্যাংশ পরিশোধ করতে হবে মর্মে আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত সময়ে অবণ্টিত লভ্যাংশ বণ্টনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের উক্ত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ক্রমিক অনুযায়ী দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান শফিউল ইসলাম ৩০ লাখ টাকা, পরিচালক খালেদা ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক সাজেদুল ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক ফারহানা ইসলাম ২০ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ৩০ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১০ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
উল্লেখ্য, উক্ত অর্থদণ্ড দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধের এবং নির্ধারিত সময়ে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতায় প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া উক্ত অর্থদণ্ডের ফলে অবণ্টিত লভ্যাংশ পরিশোধের দায় হতে কোম্পানি অব্যাহতি পাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এএ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত