
- আদায় অযোগ্য ঋণে পরিণত ১৩৯৩ কোটি টাকা
দেশের ব্যাংকিং সেক্টরে যে কয়েকটা ভাল ব্যাংক রয়েছে তার মধ্যে একটি হল বেসরকারি খাতের পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির মূলধন ও প্রভিশন ঘাটতি নেই। কিন্তু কয়েক বছর ধরে ধারাবাহিক বাড়ছে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ২২৮ কোটি টাকা। আর বিগত চার বছরের ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৭০০ কোটি টাকা। যদিও ব্যাংকটির খেলাপি ঋণের কম তথাপি অর্থনীতিবিদরা বলছেন, ভাল ব্যাংকগুলো এভাবেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ঋণ বিতরণে সতর্ক না থাকলে এগুলো পরে ফিরে আসে না। পরিণত হয় খেলাপিতে। খেলাপি ঋণ বাড়তে বাড়তে এক সময় গ্রাহকদের আমানত ঝুঁকিতে পড়ে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর শেষে পূবালী ব্যাংকের বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৪৫ হাজার ৭১০ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছিল ১ হাজার ১১৬ কোটি ৪২ লাখ টাকা, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ২ দশমিক ৪৪ শতাংশ।
আর ২০২৩ সালের ডিসেম্বর শেষে পূবালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৫৪ হাজার ৮৮৭ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছিল ১ হাজার ৩৯৩ কোটি ৩৩ লাখ টাকা, যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের ২ দশমিক ৫৪ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছিল ২৭৬ কোটি ৯১ লাখ টাকা।
তথ্য মতে, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে পূবালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৫৮ হাজার ৯৬৯ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছিল ১ হাজার ৭৭৬ কোটি ৬৬ লাখ টাকা, যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৩ দশমিক শূন্য ১ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছিল ৩৮৩ কোটি ৩৩ লাখ টাকা।
তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে পূবালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ৭০ হাজার ১১৫ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছিল ১ হাজার ৫০৩ কোটি ১২ লাখ টাকা, যা বিতরণকৃত ঋণের ২ দশমিক ১৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৬ সালের মার্চ শেষে পূবালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাড়িয়েছে ৭০ হাজার ২৬৭ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণে পরিণত হয়েছে ১ হাজার ৭৩১ কোটি ৩৬ লাখ টাকা, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ২ দশমিক ৪৬ শতাংশ। ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ২২৮ কোটি ২৪ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের মার্চ শেষে অর্থাৎ চার বছরে পূবালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬১৪ কোটি ৯৪ লাখ টাকা।
তথ্য বলছে, পূবালী ব্যাংকের খেলাপি ঋণের ১ হাজার ৩৯৩ কোটি ১৩ লাখ টাকাই মন্দে ঋণে পরিণত হয়েছে।
এ বিষয়ে কথা বলতে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলীর নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
এএ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত