
কালিগঞ্জ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, অপরাজনীতি এবং পুলিশ প্রশাসনের নীরবতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কালিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামান রোকন।
এ সময় আরও বক্তব্য দেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি.এম. আফজালুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সদস্যসচিব আজিজুর রহমান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম, সদস্যসচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জি.এম. মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সুমনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত