
বিশ্বকাপের গ্রুপপর্বের রুদ্ধশ্বাস ম্যাচে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস-জাপান। নিজেদের প্রথম ম্যাচে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।
রোমাঞ্চের সবটাই অবশ্য দ্বিতীয়ার্ধের জন্য তোলা ছিল। প্রথমার্ধে দুদলই আক্রমণ শানালেও জালের দেখা পায়নি। তবে আক্রমণ-পাল্টা আক্রমণে ঠিকই রোমাঞ্চের গোড়াপত্তন হয় প্রথমার্ধে। বিরতির পর তাই ফল আসা শুরু হয়।
ডাচদের জন্য কিছুটা হলে ম্যাচটা আক্ষেপ হিসেবেই থাকবে। কেননা দুইবার এগিয়ে গিয়েও শেষ হাসি হাসা হয়নি তাদের। ম্যাচের ৫০ মিনিটে দলকে লিড এনে দেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে লিভারপুলের ডিফেন্ডারের হেড থেকে পাওয়া লিডটা বেশিক্ষণ উপভোগ করা হয়নি ডাচদের। ৭ মিনিট পরেই যে সমতায় ফেরে জাপান।
৫৭ মিনিটে নিচু শটে সমতায় ফেরান কেইতো নাকামুরা। ঠিক ৭ মিনিট পর আবার এগিয়ে যায় নেদারল্যান্ডস। ৬৩ মিনিটে ডান দিকের বক্স থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ক্রিসেনসিও সামারভিল।
সামারভিলের গোলেই জয়ের স্বপ্ন দেখছিল ডাচরা। নির্ধারিত সময় শেষ হওয়ার আর ২ মিনিট বাকি ছিল। কিন্তু সেই ২ মিনিট সময় পার হতে দিলেন না দাইচি কামাদা। ৮৮ মিনিটের হেডে নেদারল্যান্ডসের জয় কেড়ে নিয়েছেন তিনি। তাতে দুর্দান্ত এক কামব্যাকের গল্পই লিখল জাপান।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত