
নৌবাহিনীর সাবেক চাকুরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনতাই এবং ঘরবাড়ি দখলের গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তার সৎ বোন ফারহানা তাবাসসুম।
রবিবার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও মৃত এ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম জানান, ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকবল নিয়ে ফারহানা ও তার মাকে বাস্তুভিটা থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বের করে দেন। এরপর ঘরের তালাবদ্ধ করে তাদের স্বর্ণালঙ্কার ও জমির মূল্যবান দলিলপত্র ছিনিয়ে নেওয়া হয়।
কোটি টাকার সম্পত্তি গ্রাস, খুলনা শহরের ৫০ নং হাজী মহসিন রোডের তিন শতক জায়গার ওপর নির্মিত একটি তিনতলা বাড়ি (যার বাজার মূল্য কয়েক কোটি টাকা) থেকে তাদের বঞ্চিত করতেই মূলত এই গ্রামীণ সম্পত্তি ও দলিলপত্র জোরপূর্বক দখল করার ষড়যন্ত্র চলছে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিরোধের জেরে ২৫ সালের ২৮ জানুয়ারি তন্নীর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী ফারহানা ও তার মায়ের ওপর হামলা চালায়। হামলায় ফারহানার মায়ের মাথা ফেটে রক্তাক্ত হয়। পরবর্তীতে থানা পুলিশের সামনেও তাদের ওপর পুনরায় হামলা চালানো হলে তারা আদালতে একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনের শেষ অংশে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ফারজানা তন্নী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের কবল থেকে মুক্তি, নিজেদের ন্যায্য অধিকার উদ্ধার এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা চেয়ে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
টিআর
- ১কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৪মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৫পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৬সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৭বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১০রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৬চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত